এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের জন্য আগামী ১৫ জুলাই দিন নির্ধারণ করেছে পরিবার। তার শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই তাকে সমাহিত করা হবে।
অস্ট্রেলিয়া থেকে এন্ড্রু কিশোরের দুই ছেলেমেয়ে ফিরে এলেই শেষকৃত্যানুষ্ঠানের সময়সূচি জানানো হবে। আনুমানিক ১৩/১৪ তারিখ হতে পারে বলে এন্ড্রু কিশোরের ধর্মীয় আনুষ্ঠানিকতা ১৫ জুলাই শুরুর কথা জানিয়েছে তার পরিবার। ছেলেমেয়ে ফেরার পর ১৫ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমরা মরদেহ চার্চে নেওয়া হবে। সেখানে ধর্মীয় আচার শুরু করা হবে।
