নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন কোচ হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচ জিতলেন টটেনহাম হটস্পারের এই পর্তুগিজ কোচ। সোমবার রাতে আত্মঘাতী গোলে এভারটনের জিতেছে স্পার্স।
এই মাইলফলকে উঠতে পর্তুগিজ কোচের লেগেছে ৩২৬ ম্যাচ। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে তার চেয়ে কম ম্যাচে ২০০তম জয় পেয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কিংবদন্তি কোচের লেগেছিল ৩২২ ম্যাচ।
মরিনহো প্রিমিয়ার লিগের সবচেয়ে ভাগ্যবান কোচদের একজন যিনি বড় তিন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টটেনহামের দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রধান কোচ ছিলেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।
টটেনহ্যামের হয়ে এটা মরিনহোর দশম জয়। এর আগে তিনি ১৪০টি ও ইউনাইটেডের হয়ে ৫০টি ম্যাচ জিতেন। এ জয়ের মধ্য দিয়ে ৩২ ম্যাচের ১২ ম্যাচে জয় ৯ ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের দশম স্থানে উঠল টটেনহ্যাম। আর সমান সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে নেমে গেল এভারটন।
