চলতি লা লিগায় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তির (ভিএআর) মান নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার সভাপত জোসেফ মারিয়া বার্তোমেউ। তাতে তিনি রিয়াল মাদ্রিদকে ধুয়ে দিতেও পিছ পা হননি।
তিনি বলেন, ‘আমি বিলবাও ম্যাচটা দেখেছি। মাদ্রিদ আরেকটি জয় পেল। আমাদের কথা, যেটা আমি আবারও বলছি, আমার খারাপ লেগেছে; বিশ্বের সেরা লিগে ভিএআরের যে মান আমরা আশা করেছিলাম, সে পর্যায়ে নেই।’
তিনি মনে করেন, একটা নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। বললেন, ‘বিরতির লিগ পুনরায় শুরু হওয়ার পর থেকে ভিএআরে আসা সিদ্ধান্তগুলো খুব একটা ন্যায্য হয়নি এবং সেটা ম্যাচের ফলের ওপর প্রভাব ফেলছে। মনে হচ্ছে, একই দলের প্রতি সবসময় পক্ষপাত করা হচ্ছে। অনেক ম্যাচ হয়েছে, যেখানে ভিএআর একই দলকে সাহায্য করেছে। আর সেটাতে অনেক দল ফলাফলের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে।’
