বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা উপসর্র্গে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে সোমবার রাত ১১টা ১০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন পটুয়াখালী গলাচিপা উপজেলার চরদিয়াস এলাকার বাসিন্দা আলতাফ হোসেন (৬০)। ওই দিনই মধ্যরাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরফাকাকাটা এলাকার মো. মুরাদ আলী খানের ছেলে ওয়াহউল্লাহ খান (৬২)। সোমবার রাত ১১টা ৩০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝালকাঠি রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকার মুনসুর আলীর ছেলে আবুল কায়সার (৭২)। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে হসপাতালে ভর্তি হন তিনি। সোমবার সন্ধ্যা ৬টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন বরিশাল সদর কাউয়ারচর এলাকার আরিফ সরদারের ছেলে মো. রাজ্জাক সরদার (৬৫)। ঐ দিনই রাত ১১টা ৩০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইত্তেফাক/এসি
