নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:৩১

বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজ নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে আগামী তিন সপ্তাহ বিভিন্ন দেশে থাকা নিউজিল্যান্ডের নাগরিকরা দেশে প্রবেশ করতে পারবেন না। খবর বিবিসির।

নতুন এই পদক্ষেপের বিষয়ে সীমিত কোয়ারেন্টাইন সুবিধার কথা উল্লেখ করেছে নিউজিল্যান্ড সরকার। এদিকে, গত ৬৭ দিনে দেশটিতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সমপ্রতি ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন। তারা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ডে এসেছেন যেখানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটিতে প্রায় ৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছে এবং আরও ৩ হাজার ৫শ জনের চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডে প্রবেশের কথা রয়েছে। নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চে লকডাউন জারি করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রবেশ করেছে এমন প্রায় ২৭ হাজার মানুষকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে।