দিন কয়েক আগে মহারাষ্ট্রের সাতারা জেলার একটি সোনার দোকানে চুরি হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখে সেই দোকানের সিসিটিভি ফুটেজ। তা দেখেই চমকে গিয়েছেন পুলিশ অফিসাররা। খবর আনন্দবাজার পত্রিকার
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে তারা দেখছেন পিপিই পরে এসেছিল চোরেরা। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে দোকানে ঢুকে শোকেস, কাবার্ডে থাকা সোনার গয়না নিতে দেখা গেছে তাদের। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। দোকানি অভিযোগ করেছেন, তার দোকান থেকে মোট ৭৮০ গ্রাম সোনা চুরি গিয়েছে। পুলিশ জানিয়েছে, দোকানের দেওয়াল ভেঙে চুরি করতে ঢুকেছিল চোরেরা।
এ ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে মেতেছেন নেটাগরিকেরা। করোনার হাত থেকে বাঁচতে চোরের পিপিই পরা নিয়ে মজা করছেন তারা। তবে কেউ কেউ বলছেন, মুখ লুকোতেই এরকম ফন্দি এঁটেছিল সেই চোরেরা।
