নারায়ণগঞ্জের সাজিদা হাসপাতালের ৮০ জন কোভিড-১৯ রোগীর আংশিক দৈনিক চিকিত্সা ব্যয় বহন করার অঙ্গীকার করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সাজিদা নারায়ণগঞ্জ হাসপাতালটি কোভিড-১৯ রোগীদের জন্য একটি নিবেদিত চিকিত্সাকেন্দ্র। এর আগে সাজিদা হাসপাতালের ৪০ জন কোভিড-১৯ রোগীর দৈনিক চিকিত্সা ব্যয় বহন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ প্রথমত একটি স্বাস্থ্য সংকট, যা মোকাবিলার জন্য দরকার একটি সম্মিলিত এবং টেকসই পদক্ষেপ। এই নতুন উদ্যোগের মাধ্যমে সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমি সকল স্বাস্থ্যকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যারা সামনে থেকে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রথম সারিতে থেকে অবিরত লড়াই করে যাচ্ছেন।’ আমরা আশা করছি আগামী মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন জেলার ৫ হাজার টিরও বেশি কোভিড-১৯ রোগীকে সেবা প্রদান করতে পারব। নারায়ণগঞ্জে কোভিড-১৯ রোগীর চিকিত্সা মোকাবিলায় অব্যাহত সহায়তার জন্য আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের কাছে কৃতজ্ঞ।’— প্রেস বিজ্ঞপ্তি
