জনগণের পাশেই থাকেন,
ভালোবেসে বন্ধু ডাকেন,
স্বপ্নজয়ের ছবি আঁকেন
করেন কে তা?—
জননেতা।
জনগণের সুখে হাসেন,
দুঃসময়ে ছুটে আসেন,
হূদয় দিয়ে ভালোবাসেন
জানেন কে তা?—
জননেতা।
সত্যিকারের বন্ধু যিনি,
দুঃখীজনের সেবক তিনি,
আপন বলেই যাকে চিনি
তিনিই নেতা—
জননেতা।
যদি তিনি উলটোপথে হাঁটেন,
মিথ্যে দিয়ে নষ্ট ছড়া কাটেন;
রিলিফগুলো অন্ধকারে বাটেন,
সন্ত্রাসীদের হাতের মধু চাটেন—
এমন নেতা বন্ধু কারো নয় :
এই সমাজে কেবলই হোক
খাঁটি নেতার জয়।
