জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির আগামী ১৬ জুলাই ভাণ্ডারিয়ায় আগমন উপলক্ষ্যে উপজেলা জেপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ভাণ্ডারিয়ার বাস ভবনের তাসমিমা ভিলা মিলনায়তনে জেপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও পৌর জেপির উপদেষ্টা মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতি উপজেলা আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. রাহাত জোমাদ্দার, সদস্য সচিব অন্তু সরদার, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মাহবুব শরিফ শুভ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি নেতা মো. শহিদুল ইসলাম খোকন সিকদার, মো. দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, মো. কবির হাওলাদার, পৌর কাউন্সিলর, দেলোয়ার হোসেন সিকদার, কাদের হাওলাদার, মো. হারুন অর রশিদ, মো. মানিক হাওলাদার, ফাতেমা আক্তার, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, জেপির মহিলা পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সালমা আক্তার, মহিলা নেত্রী ও সাবেক ইউপি সদস্য পারভিন আক্তারসহ জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি দীর্ঘ ৩৪ বছর ধরে ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে আসছেন। একটি কুচক্রী মহল তা ম্লান করার অপতত্পরতা করছে। তাই স্বাধীনতার পক্ষের শক্তি এবং ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি-জেপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারীদের বিষয়ে উপজেলা জেপিসহ সব অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।
