শায়েস্তাগঞ্জের নূরপুর ইউপির নূরপুর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনে। ফলে যারা সেবা দিচ্ছেন এবং যারা নিচ্ছেন উভয়েই ঝুঁকিতে রয়েছেন। নূরপুর গ্রামের আরিফ হোসেন খোকন বলেন, এই ক্লিনিক থেকে আশপাশের পাঁচটি গ্রামের মানুষ চিকিত্সা ও বিনা মূল্যে ওষুধ পাচ্ছে। নূরপুর কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ মাহমুদা খাতুন বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে ক্লিনিকে রোগী বেড়েছে। কিন্তু গত এক বছর যাবত্ বৃষ্টি আর ছাদ ধসে পড়ার ঝুঁকি নিয়েই সেবা দিয়ে যাচ্ছি। ক্লিনিকটি সংস্কারের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি।
