বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামে হুমায়ুন কবির (৭৫) নামের এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। মঙ্গলবার টাকা না দেওয়ায় যোবাইদ কবির চৌধুরী ওরফে রাজিব (৩৫) তার বাবাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পুলিশ রাজিবকে আটক করে।
হুমায়ুন কবির বিদ্যুতায়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। মৃত হুমায়ুনের স্ত্রী নিলুফা বেগম জানান, রাজিব প্রায়ই তার বাবার কাছ থেকে টাকা নিত, আজ টাকা চাইলে না দেওয়ায় সে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে তার বাবাকে হত্যা করে।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বলেন, ঘটনার পর ঘাতক ছেলে রাজিবকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
