রামুতে অজ্ঞাত ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:৫৯

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামুতে অজ্ঞাত ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন কৃষি জমি থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছি। এ সময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।