খ্যাপা মহিষের আক্রমণে নিহত ১

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:৫৯

মির্জাপুরে খ্যাপা মহিষের আক্রমণে আহত মো. খোয়াজ মিয়া (৪০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান তিনি। সে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর শিরঘাটা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে তরফপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটমামুদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ঐ গ্রামের নজরুল ইসলাম গরু ও মহিষের ব্যবসা করেন। কয়েক দিন পূর্বে তার বাড়িতে ৮-১০টি মহিষ নিয়ে আসে বিক্রির জন্য। তার মধ্যে একটি মহিষ ক্ষেপে গিয়ে খোয়াজ মিয়ার ওপর আক্রমণ চালায়। এতে তার পেট ছিদ্র ও মাথাসহ পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা প্রথমে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।