কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ‘মুজিব বর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার ও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা এ এস এম আব্দুর রহিম প্রমুখ।
