নকল স্যাভলনসহ বিভিন্ন সামগ্রী তৈরির দায়ে কারখানাকে জরিমানা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০১

রংপুর মহানগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক ও স্যাভলনসহ বিভিন্ন সামগ্রী তৈরি করায় একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাত্ক্ষণিক তা আদায় করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক, স্যাভলন প্রভৃতি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ঐ কারখানায় নকল পণ্য উত্পাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।