স্বরূপকাঠিতে দোকানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া অভিযান পরিচালনা করেন।
