শিশুদের নিরাপদ রাখতে

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০৩

ক রোনা ভাইরাস থেকে শিশুদের রক্ষার জন্য সতর্কতা ও পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করা বিশেষ সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ বলছে, করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা তার হাঁচি বা কাশিতে করোনা ছড়ায়। আবার করোনা ভাইরাসের অস্তিত্ব বাতাসে অনেক সময় থাকে। তাই অনেক পরেও ঐ ভাইরাস শরীরে সংক্রমিত হতে পারে। আর এই ভাইরাস যাদের রোগপ্রতিরোধের ক্ষমতা কম তাদের জন্য বেশি বিপজ্জনক। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধ। করোনায় আক্রান্ত হলে জ্বর, সর্দি-কাশি থেকে শুরু হয়ে শ্বাসকষ্ট হতে পারে। ক্রমেই নিউমোনিয়ার রূপ নেয়। রোগ প্রতিরোধক্ষমতা কম থাকলে এই ভাইরাসে মৃত্যুও হতে পারে।

তাই শিশুদের জন্য সচেতন থাকতে হবে একটু বেশি। যা করতে হবে— বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কারো যদি হাঁচি বা কাশি হয়, সেক্ষেত্রে অন্যদের নিরাপত্তার জন্য তাকেই মাস্ক ব্যবহার করতে হবে। পরিবারে কারো জ্বর হলে শিশুকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। আর শিশুর জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে ডাক্তার দেখাতে হবে।