ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল হাসপাতাল রোডে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির চারদিকে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে খুঁটিটি রাস্তার দিকে হেলে পড়েছে। যে রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর, নাসিরগর, কুট্টাপাড়া, উচালিয়াপাড়া, কালিকচ্ছ ও নোয়াগাঁওসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। যে কোনো সময় বৈদ্যুতিক খুঁটিটি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
