ওয়ারী লকডাউনে আরো কঠোর হব :তাপস

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:২৫

ওয়ারী লকডাউন আরো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা বুঝি, এলাকাবাসীর অনেক সমস্যা হচ্ছে। তাদের জীবিকা নির্বাহসহ ব্যবসাবাণিজ্য ও চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেটা পালন করবেন।’ গতকাল নগরভবনে অনুষ্ঠিত লকডাউনসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র এসব কথা বলেন। তাপস বলেন, ‘গত ৪ জুলাই থেকে ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডে লকডাউন শুরুর পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিত্সাসেবাসহ সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এ ব্যাপারে সন্তুষ্ট। এ করোনা মহামারি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যেসব নির্দেশনা ও বিধিগুলো দেওয়া হয়েছে, সেগুলো সবার পালন করা খুবই আবশ্যক। লকডাউনে অব্যবস্থাপনার বিষয়ে মেয়র বলেন, ‘লকডাউন এলাকার যেসব ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে, আমরা সেটা আমলে নিচ্ছি। এজন্য আমরা প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভা করব। বিষয়টি কঠোরভাবে পালন করা হবে।’