ইউনিয়ন ও উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সারা দেশে প্রতিটি ইউনিয়নে ও উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণ করবে সরকার। গতকাল মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী তার বাসভবনে একটি কাজু বাদামের চারা রোপণ করেন। কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন। মানুষের জীবিকাও হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। এজন্য কৃষি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।