আশুলিয়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:২৭

সাভারের আশুলিয়া থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ ব্যবসায়ীর নাম সুলতান মাহমুদ। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুলতান মাহমুদের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। আশুলিয়া থানা পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।