বরিশালের সড়ক দুর্ঘটনায় হিজলা উপজেলা কৃষক লীগের সভাপতির মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৫৯

বরিশালে থ্রি হুইলার মাহিন্দ্রা দুর্ঘটনায় হিজলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার (৫০) নিহত হয়েছে। তিনি উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। সোমবার সকাল ১০টায় হিজলা উপজেলা থেকে বরিশালে থ্রি হুইলার মাহিন্দ্রাযোগে আসার পথে মাহিন্দ্রাটি বরিশালের সাতমাইল এলাকায় বসে দুর্ঘটনাকবলিত হয়। এসময় গুরুতর আহতবস্থায় শাহজাহান সিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঐদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিত্সক। তবে পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।