এবার মেলানিয়া ট্রাম্পের সাবেক সহযোগী বই নিয়ে আসছেন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০১:০৫

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাবেক সহযোগী স্টিফেনি উইনস্টন উলকঅফ স্মৃতিকথা নিয়ে আসছেন। মেলানিয়ার সঙ্গে তার ১৫ বছরের সম্পর্কের স্মৃতি নিয়ে এই বই লেখা হয়েছে। ‘মেলানিয়া অ্যান্ড মি’ নামের বইটি প্রকাশ করছে গ্যালারি বুকস। আগামী ১ সেপ্টেম্বর এটি বাজারে আসার কথা। ২০১৮ সালে উইনস্টন উলকঅফকে হোয়াইট হাউজ থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সুবিধা নিয়ে অবৈধ অর্থ উপার্জন করেছিলেন। যদিও উইনস্টন উলকঅফ এই অভিযোগ অস্বীকার করেছেন।—বিবিসি