যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে ফাউসি-ট্রাম্পের 'দ্বন্দ্ব'  

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৩:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফাউসির সঙ্গে দ্বিমত পোষণ করছেন। যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি  সোমবার বলেছিলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়।

ট্রাম্প মঙ্গলবার এক টিভি সাক্ষাতকারে বলেন, আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি। আমি তার সাথে দ্বিমত পোষণ করছি।

ট্রাম্প বলেন, ড. ফাউসি বলেছিলেন মাস্ক না পরতে। এখন তিনি বলছেন মাস্ক পরতে। এই বিশেষজ্ঞ অনেক কিছুই বলছেন যা ট্রাম্পের মতে, সদুপদেশ নয়। 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা অনেক ভালো করেছি। আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা একটি ভালো অবস্থানে যেতে পারবো।

এদিকে দেশটিতে ইতোমধ্যে করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে, সেইসঙ্গে মারা গেছে ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। এছাড়া বর্তমানে দেশটির অন্তত ৪২ টি অঙ্গরাজ্যে করোনা সংক্রমণের হার বাড়ছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

তবে সংক্রমণ বাড়ার বিষয়টি ট্রাম্প গুরুত্বহীনভাবে দেখছেন।

ইত্তেফাক/এসআর