ঝিনাইদহে করোনা উপসর্গে আরো ১ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৯:২৪

ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালে করোনার উপসর্গে রতন মুন্সি ( ৪৮ ) নামে আরো একজন মারা গেছেন। বুধবার (৮জুলাই) সকালে তিনি মারা যান। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে। 

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর বুধবার সকালে তিনি মারা যান। 

আরো পড়ুন: অনলাইনে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০১৯ প্রদানের সিদ্ধান্ত 

এদিকে বুধবার ঝিনাইদহে ১৪ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৩৩ জন করোনায় আক্রান্ত হলো। 

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রশেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদেরে মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন ও মহেশপুর উপজেলায় ২ জন রয়েছেন। 

ইত্তেফাক/এএএম