পেসারদের সঙ্গে গিবসনের মিটিং

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৩২

করোনাকালে উন্মুক্ত ময়দানে অনুশীলনের সুযোগ নেই। পেসাররা বোলিং করতে পারছেন না। বিসিবির গাইডলাইন মেনে ফিটনেসের কাজটা অবশ্য করছেন সবাই। বোলিং করতে না পারলেও ফিটনেসের কাজ চালিয়ে যেতেই হবে—পেসারদের প্রতি এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

গত মঙ্গলবার বাংলাদেশের পেসারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন ক্যারিবিয়ান এ বোলিং কোচ। যেখানে ফিটনেসের বিষয়টি বারবার পেসারদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। যাদের বোলিং করার সুযোগ আছে, তাদের কাজও দিয়েছেন তিনি।