লোহাগড়া পৌর এলাকাকে আন্ডার আইসোলেশন ঘোষণা

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪১

করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে বুধবার সকাল থেকে লোহাগড়া পৌর এলাকাকে ১৪ দিনের আন্ডার আইসোলেশন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ২১ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন লোহাগড়া পৌর এলাকায় ওষুধ ও সার-কীটনাশক দোকান ছাড়া অন্য সব দোকানপাট, হাটবাজার বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া লোহাগড়া পৌরসভার ১৩টি প্রবেশপথে বসানো হয়েছে কড়া চেকপোস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।