নাটোরের চলনবিলে অবাধে চলছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন। এক শ্রেণির অসাধু জেলে সুতি, বাঁদাই, কারেন্ট জাল ও বানার বাঁধ দিয়ে, রাত-দিন বোয়াল ও টাকি মাছের পোনাসহ নানা প্রজাতির ছোট মাছ ধরছে এবং নাটোরে মত্স্য আড়ত ও স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে বিক্রয় করছে। নাটোর সিংড়া উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লা বলেন, নাটোর চলনবিলে পোনা ও মা মাছ নিধন রোধে মাইকিং ও প্রচার-প্রচারণা করাসহ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, গবেষণায় দেখা গেছে, প্রায় ৫১ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।
