বকশীগঞ্জ পৌরসভা ও ইউপি ভবন লকডাউন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৫

বকশীগঞ্জ পৌরসভায় কর্মরত চার জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার আগামী সাত দিনের জন্য বকশীগঞ্জ পৌরসভা ও পৌরসভা সংলগ্ন ইউপি ভবন লকডাউন ঘোষণা করেন।

জানা যায়, পৌরসভার ১৬ জনের করোনা নমুনা পরীক্ষায় চার জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে বকশীগঞ্জ পৌরসভার সচিবও রয়েছেন।