রাণীনগরে উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি হস্তান্তর

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৫

রাণীনগরে উদ্ধারকৃত ৪৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থবিশিষ্ট বিষ্ণু মূর্তিটি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে রাণীনগর থানা চত্বরে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জাদুঘরের কাস্টোডিয়ান আবু সাঈদ ইনাম তানভীরুলের কাছে বিষ্ণু মূর্তিটি হস্তান্তর করেন। এর আগে গত ৯ মার্চ রাণীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ গ্রামে একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। কষ্টি পাথরের তৈরি মূর্তিটির ওজন প্রায় ১১৩ কেজি। হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, ডিএসবির পরিদর্শক নন্দিতা সরকার, এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।