গঙ্গাচড়ায় শিয়াল মারা ফাঁদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোজাম্মেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গজঘন্টা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে মোজাম্মেল রাতের বেলা মুরগির খামারের চারপাশে তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে। এদিন রাতেও সংযোগ দিয়ে রাখে। কিন্তু রাত ১১টার দিকে বিদ্যুত্ চলে যাওয়ায় খামার দেখতে যায় সে। এরই মধ্যে বিদ্যুত্ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
