বরগুনায় ১৩ জন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরের ১৫ জন, আমতলী, তালতলী ও বামনার তিন জন রয়েছেন। সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
