তানোরে সড়ক বেহাল জনদুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৬

একটু বৃষ্টিতে হাঁটু কাদা-ময়লা পানিতে একাকার। এমন ভোগান্তির মধ্যে আছেন তিন গ্রামের হাজারো মানুষ। উপজেলার তালন্দ ও পাঁচন্দর ইউপির অন্তর্গত মোহর-লছিরামপুর-কৃষ্ণপুর দুই কিলোমিটার সড়ক। মোহর থেকে লছিরামপুর রাস্তাটিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘মোহর-লছিরামপুর-কৃষ্ণপুর রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে কাজ শুরু করা হবে।’ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, মোহর-লছিরামপুর-কৃষ্ণপুর রাস্তাটির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন হলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।