ঝিনাইদহে নদীর পাড় থেকে বিপুল ওষুধ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৮

ঝিনাইদহ নদীর পাড় থেকে সরকারি হাসপাতালে সরবরাহকৃত বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর খাজুরা এলাকার নবগঙ্গা নদীর পাড় থেকে এসব উদ্ধার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, নবগঙ্গা নদীর পাড়ে চার বস্তা ওষুধ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার করে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধারকৃত ওষুধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।