ফল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও দ্রব্যসামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নগরীর কান্দিরপাড় ও শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মৌসুমি ফলের চারটি দোকানিকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ইতি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কবির হোসেন নামে একজন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর স্টেশন রোড এলাকার সিটি স্যানিটারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারীকে নগদ প্রণোদনা হিসেবে আড়াই হাজার টাকা প্রদান করা হয়। অভিযানে আদর্শ সদর উপজেলা স্যানিটারি ইন্সপিক্টর এ কে আজাদ, সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও পুলিশের টিম সহযোগিতা করেছি।
