বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল আইনের দ্রুত বাস্তবায়ন এবং ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডকে ব্যাচেলর ডিগ্রিধারী চিকিত্সকদের দ্বারা পুনর্গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিইউএমএস ও বিএএমএস ইউনানী ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিত্কদের আওয়ামী পেশাজীবী সংগঠন স্বাধীনতা দেশজ চিকিত্সক পরিষদ (স্বাদেচিপ)। গতকাল বুধবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনী হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা দেশজ চিকিত্সক পরিষদ (স্বাদেচিপ)-এর যুগ্ম মহাসচিব ডা. জ্যোতিষ চন্দ্র মণ্ডল, ডা. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ডা. আবু বকর সিদ্দিক, ডা. এ এইচ এম কামরুজ্জামান সুমন, ডা. সোহরাব হোসেন বাদল, ডা. মমিনুল হক রানা, দপ্তর সম্পাদক ডা. হাবিবুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক ডা. মইনউদ্দিন মামুন, ডা. তানজিলা, ডা. লিখন, ডা. সোহেল আলম জয়, ডা. মুহিন, ডা. আরিফ, ডা. রুহুলসহ অন্যান্য চিকিত্সক।
