খুলনায় সেই দুই পাটকল শ্রমিকনেতাকে গ্রেফতার দেখাল পুলিশ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫৭

খুলনায় সদ্য বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকলের দুই জন শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার ২০ ঘণ্টার মাথায় আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের নগরীর দৌলতপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত রবিবার মধ্যরাতে ইস্টার্ন জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিবারের সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল।