চাইনিজ নিউজ এজেন্সি ‘সিনহুয়ার’ বাংলাদেশ ব্যুরো বিশেষ প্রতিবেদক এবং ইনচার্জ নাঈম-উল-করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অ্যাসিসট্যান্ড জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন খানকে সদস্যসচিব করে পূর্বাচল প্লট মালিকদের স্বার্থ সুরক্ষায় ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে বিদেশে অবস্থিত শতাধিক প্লট মালিক একটি জুম অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে এক সভায় গত ৬ জুলাই (সোমবার) এই কমিটি গঠন করে। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্য হচ্ছে সময় টেলিভিশনের পরিচালক তুষার আবদুল্লাহ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মো. সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান কোষাধ্যক্ষ, ভিকারুননিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আবদুল রাজ্জাক আখন্দ, সাংবাদিক রবিউল হক ও আইনজীবী মো. উজ্জল মোল্লা যুগ্ম সদস্যসচিব ও ব্যবসায়ী জিলন রিয়াদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি
