রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫৮

শহিদুল ইসলাম হিরু সিকদার

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের ভাই ও মরহুম বীর মুক্তিযোদ্ধা রসুল সিকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম হিরু সিকদারের (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। গতকাল ৮ জুলাই রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে কাঠালিয়া সদরের সিকদারপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিরুর গার্ড অব অনারের সময় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. গনি হাওলাদার

আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা আ. গনি হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গৈলা মডেল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিআরডিবির সাবেক কর্মচারী মুক্তিযোদ্ধা আ. গনি হাওলাদার মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষনিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা শেষে সেরাল গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।