পুরোনো ঢাকার বংশালের একটি কারখানা থেকে প্যারাসুট নারিকেল তেল, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্রান্ডের ১ কোটি টাকার নকল কসমেটিকস জব্দ করা হয়েছে। এ অপরাধে কারখানার মালিক মামুন মিয়াকে গ্রেফতার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করে। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইর অনুমোদন ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করার অভিযোগে এ অভিযান চালিয়ে এক ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয়।
