বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এএসডির উদ্যোগে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সংস্থার ক্ষুদ্র ঋণগ্রহীতা করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের হাতে এ সময় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মাস্ক এবং সাবান তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এএসডির ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজেস্টার রেসপন্স কো-অর্ডিনেটর এম এ করিম, ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা নূর মোহাম্মদ, অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার সুজন মাহ্?মুদ ও বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসাইন প্রমুখ। এ সময় এএসডির এম এ করিম বলেন, আজ বৃহস্পতিবার আরো ৩০০ ক্ষুদ্র ঋণগ্রহীতার মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
