কওমি মাদ্রাসা খুলে দেওয়া হচ্ছে

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:৪৬

স্বাস্থ্যবিধি মেনে দেশের কওমি মাদ্রাসার হেফজখানা ও মক্তবগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা জানিয়েছেন কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা। এই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ বোর্ড আল-হাইআতুল উলায়ার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।

আল-হাইআতুল উলায়া লিল-জামিআতিল কওমিয়ার কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের সব কওমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে, নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে খোলার প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রজ্ঞাপন জারি হলে খুলে দিতে হবে।