আড়াইহাজারে কৃষক স্কুলমাঠ অনুষ্ঠিত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:৩৫

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উত্পাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত আউশ বীজ উত্পাদন প্রদর্শনী ব্রি ধান-৪৮ এর কৃষক মাঠ স্কুল পরিচালনা করছেন গোপালদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার। গতকাল গোপালদী এলাকায় এই মাঠ স্কুল অনুষ্ঠিত হয়।

আকলিমা আক্তার জানান, প্রতিটি উপজেলায় উন্নতমানের বীজ উত্পাদনকারী কৃষক সৃষ্টির লক্ষ্যে ১৫ জন কৃষকের সমন্বয়ে একটি বীজ উত্পাদনকারী কৃষক দল তৈরি করে প্রকল্প থেকে প্রদানকৃত ভিত্তি বীজ, রাসায়নিক সার, বালাইনাশক প্রদান করে পাঁচটি সেশনের মাধ্যমে কৃষকের বাড়িতেই কৃষককে প্রশিক্ষিত করা হবে বীজ উত্পাদন করার জন্য।

তিনি আরো জানান, প্রকল্পের উদ্দেশ বাস্তবায়নের জন্য কৃষককে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান দুর্যোগ মুহূর্তে খাদ্য ও বীজের চাহিদা পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মুখযোদ্ধা হিসেবে আমরা মাঠে আছি।