ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:৪১

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রানী বেগম (২২) নামে ওই নারীর লাশ গাছে ঝুলতে দেখে এলাকাবাসী। তিনি ওই গ্রামের খবির উদ্দিনের পুত্র দিনমজুর জসীম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। 

 

প্রতিবেশীরা জানান, বুধবার রাত থেকে রানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। রানী ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী আনন্দবাজার এলাকার আকমল হোসেনের মেয়ে বলে জানা গেছে। প্রায় ৫ বছর আগে রানীর বিয়ে হয়। তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

 

এসআই হালিম জানান, লাশ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে রানীর স্বামী জসীম পলাতক। 

 

ইত্তেফাক /আইএস/এএম