আলফাডাঙ্গায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৬:৫৭

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় করোনা উপসর্গে মোশারফ হোসেন ভূঁইয়া (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে নিজ বিছানায় ঘুমানোর পর বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখতে পায়। 

মোশারফ হোসেন ভূঁইয়া উপজেলার পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা সিটি ব্যাংক শাখার গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েক দিন যাবত জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। বুধবার রাতে নিজ বিছানায় ঘুমানোর পর বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তার বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পায়। 

আরো পড়ুন: ফুলবাড়ীতে করোনায় বৃদ্ধার মৃত্যু

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম জানান, নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। নিহতের পরিবারের কাছ থেকে জানা যায় তার শরীরে অন্য কোন রোগ ছিল না। করোনাতেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারনা। 

পৌরসভার চেয়ারম্যান সাইফুর রহমান সাইফার হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পুরো পরিবারের নমুনা সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন বলে জানান। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার মিঠাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এএএম