এই সময়ের ছড়া

শোক : আলম তালুকদার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৫৮

আলম তালুকদার

লোকটা চমত্কার

কথায় কথায় ছড়া বলে

ছড়ার জমিদার।

 

কথায় কথায় হাসতে জানে

গভীর ভালোবাসতে জানে

দু হাত দিয়ে জড়িয়ে ধরে

নেই তুলনা তার

কোথায় গেলে বন্ধু তুমি

আলম তালুকদার?

 

এমন করে কে দেয় ফাঁকি

যতই তোমায় আমরা ডাকি

কোথায় গেলে কোন সে দেশে

অপার অন্ধকার

ওগো আমার প্রাণের মিতা

আলম তালুকদার।

 

তোমায় নিয়ে লিখব কী যে

দু চোখ আমার যাচ্ছে ভিজে

জমাট বুকে কান্না আমার

হায় রে হাহাকার

কোথায় তোমার দেখা পাব

আলম তালুকদার?

 

৮। ৭। ২০২০