টেলিফিল্ম ‘বাঘিনী’

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:০৪

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বাঘিনী’। এটি রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। অভিনয় করেছেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ, নাদের চীেধুরী, ড. এনামুল হক, আজাদ, মিলি, জীবন, মারজুক রাসেল প্রমুখ। নারীরা সবকালে সবখানে নির্যাতিত। যুগের উত্তরণ গুহা থেকে ফেসবুকে ঘটলেও নারী নির্যাতন, নারী নিগ্রহের ঘটনা কমেনি, বরং নতুন ঢংয়ে, নতুন মাত্রায় বেড়েছে নতুন করে। এখনও নারীরা শিশুকাল থেকেই মেনে নেয় তাদের প্রতি এই অন্যায় আচরণ। মেনে নেয় তাদের প্রতি পুরুষের তীর্যক দৃষ্টি, অশ্লীল মনোভাব আর অহেতুক জোরজবরদস্তি। কিন্তু মেনে নিতে পারে না আনিকা। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেনিনি—এই মন্ত্রে দীক্ষিত হয় সে। হয়ে ওঠে বাঘিনী।