আকস্মিক নিখোঁজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন। তার সন্ধানে ব্যাপক অভিযান চলছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
তার মেয়ে পুলিশকে বলেছেন, প্রায় ৫ ঘণ্টা আগে তার বাবা একটি বার্তা দিয়ে বাসা ছাড়েন। এটাকে তার ইচ্ছা বা উইল বলে মনে হয়েছে। তবে ওই বার্তা সম্পর্কে বিস্তারিত বলেননি তার মেয়ে।
সিউল মেট্রোপলিটন গভর্নমেন্টের একজন কর্মকর্তা কিম জি-হাইওং নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার কাজে যোগ দিতে যাননি পার্ক ওন-সুন। অজ্ঞাত কারণে তিনি সব শিডিউল বাতিল করেছেন। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে তার সন্ধানে পুলিশের দেড়শ’ কর্মকর্তা, ড্রোন নামানো হয়েছে। কিন্তু কোথাও এখনো তার হদিস মিলছে না। খবর: সিএনএন
ইত্তেফাক/জেডএইচ
