চীনের সঙ্গে কানাডার টানাপড়েনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকল। শি জিনপিং সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে এ বার হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত করল কানাডা। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর আনন্দবাজার পত্রিকার
ওয়াকিবহাল মহলের মতে, চীনের সঙ্গে সম্পর্কের পরিধি সীমাবদ্ধ করার জন্যই এই পদক্ষেপ করেছে কানাডা। পাশাপাশি, গত মে মাসে হংকংয়ের ওপর রাশ টানতে একটি বিতর্কিত নিরাপত্তা বিল পাশ করেছে চীন। আগামী আগস্টে তা আইনে পরিণত হলে হংকংয়ের বাসিন্দাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আরো ক্ষুণ্ন হবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে ঐ স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর চীনের কবজা আরো আঁটোসাঁটো হবে বলে মত কূটনীতিক মহলের। যদিও চীনের যুক্তি, হংকংয়ের সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্যই এই নতুন বিলটি পাশ করা হয়েছে।
