নতুন ধারাবাহিক ‘ডি-টুয়েন্টি’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:০৬

 

ধারাবাহিক নাটক ‘ডি-টুয়েন্টি’। প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটকটি। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আনিকা কবির শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আরফান আহমেদ, একে আজাদ, জামিল প্রমুখ।

সরকারি কর্মচারীদের আবাসিক কলোনির ডি ক্যাটাগরির দালানের একটি ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’। ফ্ল্যাটটি বর্তমানে মূলত একটি মেস। মাত্র দুটি কামরা, একটি বাথরুম, একটি ছোট রান্নাঘর। একচিলতে ব্যালকনির এই সরকারি কোয়ার্টারটি যার নামে বরাদ্দ তার পরিবারে লোকসংখ্যা বেশি হওয়ার কারণে ভাড়া দিয়ে বাইরে বসবাস করেন তিনি।